হোম > জাতীয়

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আসিফ নজরুল

আতিকুর রহমান নগরী

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, তারা চেয়েছেন ইন্টেরিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন, নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আমরা তাদের বলেছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিয়েছেন- এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা তিনি নিজে দেখবেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় বা আস্থার সংকট তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মাঠে-ঘাটে আস্থার সংকট হয়েছে কি না আমি জানি না। তবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো এটা হয়েছে।

তবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা গেলে এ বিষয়ে সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল।

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকার আহ্বান

দিনরাত ভারত-ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: এলজিআরডি মন্ত্রী

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে বদ্ধপরিকর’