হোম > জাতীয়

তিন সচিব পদে রদবদল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি শপথের দিন সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তাকে ওই পদে নিযুক্ত করে। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

অপর আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে নিয়োজিত ছিলেন।

শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রীর আস্থাই বড়, দায়িত্ব যেখানেই হোক নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন কবির

গুণীজনের স্বীকৃতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল