হোম > জাতীয়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রোববার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সেনাপ্রধানের পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

বন্যার আশঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

জলপাই ও খাকি রঙে মাঠে নামল পুলিশ

জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় বাড়াতে হবে: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধীদলীয় নেতার এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ইচ্ছা: প্রধানমন্ত্রী

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

জুনে কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে ৫৮৩ বাংলাদেশি উদ্ধার

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

জুন মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৯ সংবাদকর্মী

হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৮