হোম > জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্বিত হতে পারে দেশে ফেরা

স্টাফ রিপোর্টার

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। ত্রুটি শনাক্ত হওয়ার পর বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার প্রায় ৪০ মিনিট পরও বিমানটি উড্ডয়ন করতে পারেনি। এ সময় ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ার কথা জানান এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি জাপান সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) উড্ডয়ন হতে পারে। বিমানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ সাধারণ যাত্রীরা রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি জাপান সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) উড্ডয়ন হতে পারে। বিমানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ সাধারণ যাত্রীরা রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ঢাকার উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও সেটি নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন ফ্লাইটের এক যাত্রী।

ওই যাত্রী জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘বিমানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন।’

এর প্রায় ৪০ মিনিট পর আবারও ঘোষণা দিয়ে ক্যাপ্টেন ইমামুল বলেন, ‘আমরা আগের অবস্থানে ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।’

পরে রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) ক্যাপ্টেন ইমামুল যাত্রীদের জানান, ত্রুটি সারানোর কাজ চলছে, আরো সময় লাগবে। এ সময় যাত্রীদের লবিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন জানান, কারিগরি ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়। পরে অন্য যাত্রীদেরও লবিতে স্থানান্তর করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ঢাকার উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও সেটি নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন ফ্লাইটের এক যাত্রী।

ওই যাত্রী জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, বিমানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন।

এর প্রায় ৪০ মিনিট পর আবারও ঘোষণা দিয়ে ক্যাপ্টেন ইমামুল বলেন, আমরা আগের অবস্থানে ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।

পরে রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) ক্যাপ্টেন ইমামুল যাত্রীদের জানান, ত্রুটি সারানোর কাজ চলছে, আরো সময় লাগবে। এ সময় যাত্রীদের লবিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন জানান, কারিগরি ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়। পরে অন্য যাত্রীদেরও লবিতে স্থানান্তর করা হয়।

বিমান সূত্র জানায়, পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে।

প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্পয়লারে ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে আমার দেশ-কে জানান, ত্রুটি মেরামতের কাজ চলছে এবং কাজ শেষ হলে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৭৬ কেন্দ্রের ফলে কে এগিয়ে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামায়াত প্রার্থীর যত অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৮ কেন্দ্রের ফলে কে এগিয়ে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২৭ কেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ব্যবধান কত

এলপিজি ব্যবসায়ীদের মাফিয়া বলায় শুনানিতে হট্টগোল

মির্জা ফখরুলের বিরুদ্ধে নির্বাচন করে যত ভোট পেয়েছিলেন দেলাওয়ার

অবৈধ দখলদারদের উৎসাহিত করে এমন প্রশ্ন না করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৯ কেন্দ্রে কার ভোট কত

মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে