হোম > জাতীয়

নাগরিক সেবা সহজ করতে ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসির সঙ্গে ৫ ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে ৫টি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।

বুধবার নগর ভবনে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

চুক্তির আওতায় ব্যাংকগুলো ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি অনলাইন ও অফলাইন মাধ্যমে সংগ্রহ করবে। এর ফলে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা ডিএসসিসির অন্যতম লক্ষ্য। সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পৃক্ততা তত বাড়বে। ডিএসসিসিকে যুগোপযোগী করে জনগণের কাছাকাছি নেওয়ার উদ্দেশ্যেই আমরা এই আস্থাবান ৫টি ব্যাংককে বেছে নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা মাত্র ২ লাখ ৯০ হাজার, যা প্রকৃত সংখ্যার চেয়ে বেশ কম। আমরা করের হার না বাড়িয়ে নতুন নতুন হোল্ডিংকে করের আওতায় আনতে চাই। পাশাপাশি রাজস্ব আহরণ আরও দক্ষ করতে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

ঢাকাকে সুন্দর করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি সামাজিক দায়বদ্ধতা (CSR) থেকে সিটি কর্পোরেশনের সংগীত বিদ্যালয়, পাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, খেলার মাঠ ও রাস্তার নান্দনিকতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।

সমঝোতা স্মারকে ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং নিজ নিজ ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা

গ্যাসের অভাবে কারখানাগুলো সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

প্রধানমন্ত্রী আট প্রশ্নের উত্তর দিলেন, সব প্রশ্নই সরকারি দলের, কী বললেন স্পিকার

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

এক প্রজ্ঞাপনেই বদলে গেল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে জাপানের সহযোগিতা চায় সরকার

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির আরো উন্নতি হবে: প্রধানমন্ত্রী