হোম > জাতীয়

দাদাজি, তোমাকে অনেক ভালোবাসি, দেখা হবে জান্নাতে

আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে নাতির আবেগঘন স্ট্যাটাস

আমার দেশ অনলাইন

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের নাতি আব্দুল্লাহ ইবনে মাসুদ সাঈদী দাদাকে নিয়ে নিজের ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

‘‘দাদাজি...

আজ ৩ বছর হয়ে গেল তুমি আমাদের মাঝে নেই। ৩টা বছর হয়ে গেল তোমার মুখ থেকে আর আমার নাম ধরে সেই প্রিয় ডাকটা শুনি না। আজও মনে হয়, যদি আর একবার তুমি আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরতে... আর একবার আমার নাম ধরে ডাকতে...!

৩ বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর শূন্যতাটা আজও আগের মতোই আছে। কিন্তু প্রিয়জন চলে গেলে ফিরে আসে না, তাকে ছাড়া কোনোভাবে প্রাণ না জুড়ায়.....

তুমি ছিলে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ, ইকামতে দ্বীনের স্বপ্নপুরুষ, কুরআনের পাখি যিনি সারাজীবন ছুটে বেড়িয়েছো এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দান পর্যন্ত কুরআনের কথা বলেছো, মানুষকে আল্লাহর পথে ডেকেছো। আজ তুমি আমাদের মাঝে নেই, কিন্তু তোমার শাহাদাৎ, তোমার কণ্ঠ, তোমার তাফসির, তোমার বলা কথাগুলো এবং তোমার রেখে যাওয়া আদর্শ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে, আজও অনুপ্রেরণা জোগায় কোটি মানুষের হৃদয়ে!

আমার দাদাজী, আমার কলিজার দাদাজি তোমাকে অনেক ভালোবাসি! ইনশাআল্লাহ আবার দেখা হবে জান্নাতে। সেদিন কোনো দূরত্ব থাকবে না, কোনো অপেক্ষা থাকবে না, কোনো কান্না থাকবে না।

ইয়া রব! আমার পরম শ্রদ্ধেয় দাদাজীকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন। দুনিয়াতে যেভাবে তাকে সম্মানিত করেছেন, আখিরাতে তার চেয়েও বহুগুণ বেশি সম্মানিত করুন। তাঁর কবরকে কুরআনের নূর দিয়ে মুনাওয়্যার করে দিন, তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন ~ আমীন।

রাহিমাহুল্লাহু রহমাতান ওয়াসি’আহ

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

(২ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩)’’

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী