হোম > জাতীয়

১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন, মডেল হবে সিরাজগঞ্জ

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নবনির্মিত ১৫০ কিলোওয়াট পিক ক্ষমতার একটি ‘অনগ্রিড রুফটপ সোলার সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রকল্পটির উদ্বোধন করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই ২০২৬ তারিখে সোলার সিস্টেমটির সম্পূর্ণ কমিশনিং সম্পন্ন হয়। চালুর পর থেকে বর্তমান পর্যন্ত এই প্রকল্প থেকে ৬.১৩ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এরপর গত ৯ জুলাই ২০২৬ তারিখে এই রুফটপ সোলার সিস্টেমটিকে অফিশিয়ালি ‘নেট মিটারিং’ ব্যবস্থার আওতায় আনা হয়।

পুরো প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের অর্থায়নে এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড’।

উদ্বোধনকালে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলাকে সোলার পাওয়ারের একটি আদর্শ ‘মডেল জেলা’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায়। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দেখানো আদর্শ পথ অনুসরণ করে সে লক্ষে কাজ করে যাচ্ছে সরকার।

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয়

বিদ্যুতের বিল বাড়ছে, মিটার ভাড়া-ডিমান্ড চার্জ নিয়ে যত প্রশ্ন

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে সুখবর

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান