হোম > জাতীয়

বিশ্বে ভূমিকম্প ঝুঁকির তালিকায় বাংলাদেশ, সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পরামর্শ

দুর্যোগমন্ত্রী দুলু

স্টাফ রিপোর্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিশ্বে ভূমিকম্পের ঝুঁকির তালিকায় ৯টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এর জন্য রাজধানীতে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় মানুষকে সচেতনতা তৈরি করার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুর্যোগ অধিদপ্তরে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের (টিওটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিদপ্তরের ডিজির সভাপতিত্বে বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থী ছিলেন রাজধানীর বিভিন্ন কলেজের ৫০ জন শিক্ষক ও শিক্ষীকা।

মন্ত্রী বলেন, আগাম কোনো সর্তকবার্তা নেই ভূমিকম্পের। এ কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ কর্মস্থলে ফিরে দক্ষ, কর্মঠ এবং সচেতন নাগরিক তৈরি করবেন। কোনো দুর্যোগ না হোক, এটা আমাদের সবার কামনা।

তিনি বলেন, রাজধানী ঢাকাসহ রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে আগাম সতর্কতার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এস ইকবাল হোসেইন বলেন, আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন, সবাই সর্বোচ্চটা দিয়ে প্রশিক্ষণ নেবেন, যাতে এখান থেকে ফিরে অভিক্ষ স্বেচ্ছাসেবক তৈরিতে ও নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভূমিকম্পের বিষয়ে সচেতন করে গতে তুলতে পারেন।

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের