হোম > জাতীয়

ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২৩৪ বিলিয়ন টাকা পাচার করে নিয়ে গিয়ে যখন বেগমপাড়া বানানো হয় তার বিরুদ্ধে বিরোধীদল সোচ্চার হননি। যদি তারা আমাদেরকে ঘেরাও করে বলতেন সেই টাকা ফেরত আনতে হবে, সেটা তারা করেননি। কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেছেন, এক দিকে বিরোধীদলীয় নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন, ইসলামী ব্যাংককে তার শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। আমরা যদি সেই লাইনে যাই তাহলে কোম্পানি আইনের বিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আগের শেয়ারহোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হচ্ছে ওনাদের ভাষায় একটি বিশেষ গোষ্ঠী, যারা শেয়ার কিনে নিয়েছিলেন। সেই শেয়ারের একমাত্র এক্টিফিকেশন আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দিতে তাহলে আসেন আর্গুমেন্টে বসি। তাদেরকে ফেরত দিতে চাইলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সেই কারণে বলছি, আপনারা যেটা বলছেন, আন্দোলন করছেন, সেটা বুঝে করেন।

তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও এতে প্রতিফলিত হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার লুটপাট ও অর্থপাচারনির্ভর অর্থনীতির অবসান ঘটিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিয়োগবিধি ছাড়াই রেলের ৮৫ কর্মকর্তাকে পদোন্নতির তোড়জোড়

পেশাদার আমলাতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয়

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

শাহজালালে সিআইআইডির সাঁড়াশি অভিযান, স্বর্ণসহ আটক বিপুল পরিমাণ অবৈধ পণ্য

বিদ্যুৎ-গ্যাস সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নতুন লঘুচাপে দেশজুড়ে বৃষ্টি বাড়বে রোববার থেকে

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী