হোম > জাতীয়

স্যাটেলাইট প্রযুক্তি উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্টাফ রিপোর্টার

স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন (ইও) স্যাটেলাইট ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান এবং বিএসসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এতে স্বাক্ষর করেন। শুক্রবার বিএসসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমঝোতার আওতায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংভিত্তিক গবেষণা, সমুদ্র পর্যবেক্ষণ, নীল অর্থনীতি এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বিএসসিএলের প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং আর্থ অবজারভেশন স্যাটেলাইটের তথ্য ব্যবহারে কারিগরি সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম এবং বিএসসিএলের উপমহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন

ইসলামি প্রকাশনা খাতকে বিতর্কিত না করার আহ্বান প্রকাশকদের

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবিচল বাংলাদেশ

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে বাবা-মায়ের মতোই জাতিসংঘে ভাষণ দিলেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর পুরো ভাষণ

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ