হোম > জাতীয়

ধর্ম অবমাননার নামে দেশে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবে না

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের মধ্যযুগীয় বর্বরতার যুগ ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে মানুষ খুনকে বরদাস্ত করা যাবেনা। কোন ধর্মপ্রাণ মানুষ এই ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডকে অনুমোদন দিতে পারেনা।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১১ এপ্রিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা হত্যার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক আরো বলেন, একদল দুর্বৃত্ত দল বেঁধে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রড, লাঠিসোটা সহকারে মিছিল নিয়ে আব্দুর রহমানের দরগাহ শরীফে হামলা চালায়। তারা মাজারে ব্যাপক ভাংচুর করে এবং মাজারের দ্বিতীয় তলা থেকে পীর আব্দুর রহমানকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে রড এবং লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং হত্যা করে নির্বিঘ্নে চলে যায়। এই ঘটনা প্রমাণ করে দেশে বিগত অন্তর্বর্তী সরকারের আমলের মত মব সন্ত্রাস কত ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান সরকার এর দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারে না।

তিনি আরো বলেন, ইতিপূর্বেও রাজবাড়িতে কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশ পুড়িয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে। সেই ঘটনার কোন বিচার আজও করা হয়নি। গত দেড় বছরে শতাধিক মাজার ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলেও জড়িতদের বিরুদ্ধে তেমন কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন যদি সরকার এই ধরণের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে দেশে আইনের শাসন বলতে কিছু থাকবে না।

তিনি অনতিবিলম্বে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তিমূলক বিচার ও শাস্তি প্রদানের আহ্বান জানান। একইসাথে তিনি এপর্যন্ত মাজার কেন্দ্র করে সংঘটিত সকল সহিংসতার বিচার দাবি করেন।

বিবৃতিতে তিনি দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে এই ধরণের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার