হোম > জাতীয়

উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করল সৌদি আরব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশসহ চার দেশের উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক নুসুক ফুড ভাউচার চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের এই খাদ্য ভাউচারের অর্থ উমরাহ ভিসার মোট ফিতে সরাসরি অন্তর্ভুক্ত থাকবে।

দ‍্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশর থেকে আগত উমরাহযাত্রীদের ক্ষেত্রে রবি-উল-আউয়াল মাসের ১ তারিখ থেকে এ নিয়ম কার্যকর হবে।

নতুন ব্যবস্থার আওতায় উমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার এবং অন্যান্য সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যেক উমরাহযাত্রী ভিসার সঙ্গে সংযুক্ত একটি স্বতন্ত্র (ইউনিক) কোড পাবেন। এই কোড ব্যবহার করে নুসুক অ্যাপের আওতাভুক্ত অনুমোদিত রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।

জানা গেছে, উমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাদ্যসেবা নিশ্চিত করা, অননুমোদিত সেবাদাতাদের কার্যক্রম নিরুৎসাহিত করা এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নতুন এই নীতির ফলে উমরাহ প্যাকেজের মোট ব্যয় কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলো ইতোমধ্যে তাদের উমরাহ প্যাকেজ ও মূল্য পুনর্বিবেচনা শুরু করেছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন

সাপ্তাহিক ছুটির ঠিক পরই কি ৫ দিনের ছুটি সম্ভব, নৈমিত্তিক ছুটি ভোগের নিয়ম কী

সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী

আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান ইসলামী আন্দোলনের

অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু

প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হচ্ছেন যারা