হোম > জাতীয়

পিনাকীর আহ্বানে সেই অফিস সরালো জামায়াত

আতিকুর রহমান নগরী

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, বগুড়ার এই কথিত আওয়ামী লীগ অফিসের দখল জামায়তে ইসলামী ছেড়ে দিয়েছে। জানতে পেরেছি, জেলা প্রশাসন দায়িত্ব নেবে এই স্থাপনার। জামায়তে ইসলামীকে ধন্যবাদ এই সামান্য মানুষের আপত্তিকে গ্রাহ্য করার জন্য।

বৃহস্পতিবার এক পোস্টে তিনি এ কথা বলেন।

পিনাকী আরো বলেন, এই নতুন বাংলাদেশে স্বাগতম, যেখানে শক্তিশালী রাজনৈতিক দলকেও সাধারণ মানুষের আপত্তি গ্রাহ্য করতে হয়।

ইনকিলাব জিন্দাবাদ।

এর আগে এক পোস্টে পিনাকী বলেন, ‘৫ আগষ্টের আগে আওয়ামিলীগ অফিস, আর ৫ আগষ্টের পরেই জামায়াতের কার্যালয়। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মংগল হাট বন্দরের ছবি।

আমার সাজেশন, জায়গাটা কার দেখুন। যদি খাস জমি হয়, সরকারকে দখল বুঝিয়ে দিন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, তাহলে তাদের ফিরিয়ে দিন।

আর যদি আওয়ামী লীগের হয়। তাহলে বুলডোজার আনুন। তারপরে যা ভালো মনে করেন, সেইটা করেন। কিন্তু কোনভাবেই এইটা জামায়াত দখল করে অফিস বানায়ে রাখতে পারবে না। ফুলস্টপ।’

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী