হোম > জাতীয়

বিপ্লব কুমারের অ্যাকাউন্টে লেনদেন ৩০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ৩৪১টি হিসাবে প্রায় ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার সম্পদ পাওয়ারও তথ্য দিয়েছে সংস্থাটি।

এ কারণে বিপ্লব কুমারকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। গতকাল রোববার দুদকের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।

দুদকের অভিযোগ, সরকারি চাকরিতে থাকার সময় ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস আড়াল করতে বিপ্লব কুমার নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন হিসাব ব্যবহার করেছেন। তার এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকে ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানে তিনটি এবং সাতটি ব্রোকারেজ হাউসে ১৩টি হিসাব পাওয়া গেছে। সব মিলিয়ে হিসাবের সংখ্যা ৩৪১।

এসব হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিপ্লব কুমারের বিরুদ্ধে নামে-বেনামে সম্পত্তি কেনা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।

জুলাই বিপ্লবের পর আত্মগোপনে যান বিপ্লব কুমার সরকার। পরে জানা যায়, তিনি কলকাতায় পালিয়ে গেছেন। কলকাতায় তার একাধিক স্বজন বসবাস করেন। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়।

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

দখল-চাঁদাবাজিতে রাজধানীতে আতঙ্ক

কাঁদছেন প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

আগামী গ্রীষ্ম পর্যন্ত বিশ্বজুড়ে তীব্র গ্যাস সংকট থাকতে পারে: আইজিইউ

আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ

দখল, চাঁদাবাজি ও সহিংসতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিওতে তাণ্ডবের ঘটনায় এইচআরএসএসের নিন্দা