হোম > জাতীয়

মোহাম্মদপুরে সহকারী কমিশনারসহ ৩ জন ক্লোজড

স্টাফ রিপোর্টার

অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত মোহাম্মদপুরে দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের এক সহকারী কমিশনারসহ (এসি) তিনজনকে ক্লোজড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। তারা হলেন, সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম, এবং ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামান।

শুক্রবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আকস্মিকভাবে শুক্রবার দুপুরে থানা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম। এ সময় মাঠের কাজ বাদ দিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত সময় কাটান। পরবর্তীতে এসি মেহেদী হাসানের খোঁজ নিয়ে দেখেন তিনিও তার কর্মস্থলে নেই। পরে কমিশনারের নির্দেশ ওই তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও মোহাম্মদপুর ক্রাইম জোন হিসেবে পরিচিত।

এই পরিস্থিতিতে পুলিশ তাদের দায়িত্ব পালন না করে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন অনেকে। আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

অসম চুক্তি বাতিল ও নিজস্ব সম্পদ ব্যবহারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যারা

নৌপথের নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক