হোম > জাতীয়

যুদ্ধবিরতি নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

অবশেষে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান। এই যুদ্ধবিরতি দুই সপ্তাহের জন্য কার্যকর হবে। এতে মধ্যস্থতা করেছে পাকিস্তান। তেহরান জানিয়েছে যুদ্ধ বিরতির ফলে এখন থেকে নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা শেষ মুহূর্তের নাটকীয়তায় কিছুটা স্তিমিত হয়েছে।

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মহান আল্লাহ এই যুদ্ধ বিরতি স্থায়ী করে দিন। জুলুম ও আগ্রাসন থেকে বিশ্ববাসীকে স্বস্তি ও চিরমুক্তি দান করুন।

বুধবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষই যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এবং একটি মজবুত ও টেকসই সমাধানের দিকে গঠনমূলকভাবে কাজ করার এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সুযোগ কাজে লাগাবে।

বিবৃতিতে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে জড়িত সব পক্ষকে বাংলাদেশ সাধুবাদ জানায় বাংলাদেশ পুনর্ব্যক্ত করে বলেছে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট