হোম > জাতীয়

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

আমার দেশ অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, লীগ প্রশ্নে এখন যা চলছে, তা হচ্ছে দুই বড় দলের ইনসিকুরিটি। কৌন বনেগা লীগকা বাপ? ‘৮৬ আর ‘৯৬ এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা/সহিংসতার ভয়ে, যা বিএনপি-লীগের ‘৯০ দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসারিত।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহফুজ লিখেছেন, আগামীতে বিএনপি (আল্লাহ না করুক) ক্ষমতায় থেকে ‘বহুদলীয় গণতন্ত্র’ করে নেবে আর জামায়াত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদ এ প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, তাদের। সে বিপদ আরো ত্বরান্বিত হয়েছে জামায়াত জোটে যাওয়ায়।

তিনি লিখেছেন, দুঃখজনক হলো, এ প্রজন্ম ব্যস্ত নিজেদের হাতের তালুর চেয়ে ছোট রুটি ভাগাভাগিতে। রুটিটা বড় করেন। আপনাদের তাকদ আছে এ জাতিকে, গ্লোবাল সাউথকে লিড দেয়ার। যার যার পার্টি, দোকান, ফেরকা, তরিকা থেকে সংগঠিত হোন। প্রতিষ্ঠান গড়ুন। স্বচ্ছল হোন। রাজনীতিতে নয় শুধু, সমাজেও প্রভাব তৈরি করুন। দীর্ঘমেয়াদি লড়াই ও সংহতির পাটাতন গড়ে তুলুন।

প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে মাহফুজ আলম লেখেন, বড়দের আসকারা-উস্কানিতে অনেক শক্তিক্ষয় হয়েছে। বড়রা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে এ প্রজন্মকে। সত্তর ও নব্বইয়ের দশকেও একইভাবে তরুণ প্রজন্মকে ব্যবহার করা হয়েছিল।

তিনি লেখেন, লড়াইটা প্রজন্মের। আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না। সিম্পল কথা। এটা খেয়াল রেখে কৌশল নির্ধারণ করুন। যার যার ইমাম, খতিব, ফেরকা, তরিকা বানান, সমস্যা নাই। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ আর বিদ্বেষচর্চা বন্ধ করেন। মতাদর্শের তর্ক তো হবেই, হোক। কিন্তু কেবলা রাখেন জুলাই আর এন্টি-ফ্যাসিজম।

শেষে মাহফুজ লেখেন, পুনশ্চঃ আমরা ফ্যাসিস্ট লীগ তাড়াইছি নিশ্চিত মৃত্যু জেনে। সেই সাহসের সাথে এখন সাংগঠনিক শক্তি আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা যুক্ত করেন। ফ্যাসিবাদ কোনো ফর্মেই আর ফিরতে পারবে না।

উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ জন হাজি

‘চুপ্পুই যদি রাষ্ট্রপতি থাকে তাইলে হাসিনা কী দোষ করেছে’

বিদ্যুৎ সাশ্রয়ে আবারো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

দেশে এক মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৫ সংবাদকর্মী

কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

কার্যকর ব্যবস্থাপনা থাকলে সংকটেও স্বস্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব

দেশের ৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি

ফটোকার্ড ও খণ্ডিত বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে