হোম > জাতীয়

সরকারি হিসাবে মাইলস্টোনের ঘটনায় নিহত ৩০

আতিকুর রহমান নগরী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত সর্বশেষ আপডেটে জানানো হয়, নিহতের সংখ্যা আরও একজন বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে জানানো হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেভর্তি আছে ৪৩ জন ও মৃত ১২ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে ভর্তি ১১ জন ও মৃত ১৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত একজন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে মৃত অজ্ঞাত পরিচয় একজন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে মৃত একজন।

আহত ৫৫ জন এবং মৃত ৩০ জনের হিসাব জানানো হয়েছে প্রেস উইয়ের বিবৃতিতে। টেলিফোনে এই তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী