হোম > জাতীয়

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবি

আমার দেশ অনলাইন

বেতন, ছুটির টাকা, সার্ভিস বেনিফিট ও বিভিন্ন বকেয়া পরিশোধের দাবিতে আবারও রাজপথে নেমেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডসংলগ্ন প্রধান সড়ক দখল করে অবস্থান নিলে মহাখালী-তেজগাঁও করিডোরে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

দীর্ঘদিনের পাওনা আদায়ে বারবার আশ্বাস মিললেও বাস্তব অগ্রগতি না হওয়ায় এবার সাত দফা দাবি সামনে এনে কঠোর অবস্থান নিয়েছেন শ্রমিকরা। অবরোধকে কেন্দ্র করে মহাখালী-তেজগাঁও এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে কয়েকশ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা মহাখালী-তেজগাঁও সড়কের একটি বড় অংশ দখল করে বিক্ষোভ শুরু করেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই করিডোরে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আশপাশের সংযোগ সড়কেও চাপ ছড়িয়ে পড়ে এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে তাদের প্রাপ্য অর্থ আটকে রয়েছে। একাধিক দফায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও কার্যকর সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

বিক্ষোভরত শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে গত মে মাসের বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির অর্থ প্রদান, ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিল পরিশোধ, নোটিশ পে-বিল দেওয়া, শ্রম আইন অনুযায়ী পরবর্তী ১২০ দিনের বেতন-ভাতা নিশ্চিত করা, শতভাগ সার্ভিস বেনিফিট পরিশোধ এবং পাওনা আদায়ের আন্দোলনের কারণে কোনো ধরনের হয়রানি, মামলা, ভয়ভীতি বা চাপ প্রয়োগ না করা।

শ্রমিকদের ভাষ্য, কারখানা কার্যক্রম সংকুচিত বা বন্ধ হওয়ার পরও তাদের আইনগত পাওনা মেটানো হয়নি। পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন অনেক শ্রমিক। কেউ কেউ ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। তাই দ্রুত পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দেন তারা।

এদিকে শ্রমিক অসন্তোষের এই ঘটনা বিচ্ছিন্ন নয়। গত এপ্রিল, মে ও জুন মাসে একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা একাধিকবার মহাখালী-তেজগাঁও ও তেজগাঁও লিংক রোডে অবরোধ কর্মসূচি পালন করেছেন। তখনও বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধের দাবিই ছিল প্রধান ইস্যু। বিভিন্ন সময়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে শ্রমিকদের অভিযোগ।

পোশাক শ্রমিক মঙ্গলবারের কর্মসূচি ঘিরে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এমবি

৭ হাজার ৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন

ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক করতে চায় ঢাকা

আদ্‌-দ্বীনের নির্বাহী পরিচালক কে এই জামালুন্নেসা

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনই মারা গেছেন

পে-স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন