হোম > প্রকৃতি ও পরিবেশ

চার অঞ্চলে হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ দেশের চার অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি। নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সবশেষ পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

সাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

আজ রাজধানীতে তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকা-খুলনা-বরিশালে ঝড়-বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

রমজানের বাকি সময় কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই

রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা