হোম > প্রকৃতি ও পরিবেশ

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় থাকা স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থল নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে পারে।

নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই প্রভাবে সমুদ্রবন্দরগুলোতেও ঝোড়ো হাওয়া হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এএম

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

সাগরে নিম্নচাপ, পাঁচ দিন বৃষ্টির আভাস

লঘুচাপে উত্তাল সাগর, আগাম সতর্কতা জারি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আফ্রিকা মহাদেশ পৃথক হয়ে গঠিত হবে নতুন মহাসাগর

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

৪৭ বছরে গলেছে ১২.৫ ট্রিলিয়ন টন বরফ

লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা থাকলেও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর

চার অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা