হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা

আতিকুর রহমান নগরী

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলায় বজ্রসহ ঝড়ের শঙ্কা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে।

জেলাগুলো হলো- ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টা বা তার কাছাকাছি সময়ে ঢাকাসহ এই ১১ জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা অথবা ঝড়োহাওয়া ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে বয়ে যেতে পারে এবং ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার মানুষদের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম