হোম > প্রকৃতি ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আতিকুর রহমান নগরী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার রাতে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ভারতের ওড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম