হোম > প্রকৃতি ও পরিবেশ

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আমার দেশ অনলাইন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এসআর

শীতের কামড় কখন টের পাবেন, জানাল আবহাওয়া অফিস

বিশ্বজুড়ে কার্বন নিঃসরণে কে কতটা দায়ী

দ্রুত বদলাচ্ছে পৃথিবীর জলবায়ু, জটিল করে তুলছে পরিস্থিতি

তাপমাত্রা আরো বাড়তে পারে ঢাকায়, উপকূলে বৃষ্টির আভাস

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রচারাভিযান চালাচ্ছে ইউএনডিপি

তাপমাত্রা বাড়লেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় বৈচিত্র্যময় পরিবর্তন

তিনদিন বৃষ্টি হতে পারে উপকূলে, ভিজবে ঢাকাও

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে