হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীতে আজও বজ্রবৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে

ছুটিতে ফাঁকা ঢাকা, তবু বায়ুদূষণে শীর্ষে

বজ্রসহ বৃষ্টির আভাস ৩ বিভাগে, সাগরে লঘুচাপ

ফাঁকা ঢাকায় দূষণ কমেনি, আজও ‘অস্বাস্থ্যকর’ বাতাস

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পূর্বাভাস

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, কোথায় আঘাত হানতে পারে

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঈদের দিন শিলাবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস