হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আতিকুর রহমান নগরী

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঢাকায় পুরোদমে অনুভূত হচ্ছে শীত। আজ সকালে রাজধানীর তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার ও আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক হতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৪ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

বৃষ্টি কমে সপ্তাহজুড়ে ভ্যাপসা গরমের পূর্বাভাস

গ্রীষ্মেই বর্ষার আমেজ, কয়েক বছরের মধ্যে গরম কম

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

উত্তর-পূর্বাঞ্চলের আট নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

যেসব অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া