হোম > প্রকৃতি ও পরিবেশ

মৌসুমি বায়ু সক্রিয়, দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাবি সংবাদদাতা

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ছয়টি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরো জানানো হয়, আগামীকাল সোমবার (৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

দেশের ছয়টি বিভাগে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

তাপমাত্রা কমে বাড়ছে বৃষ্টির প্রবণতা

তাপপ্রবাহের মাঝেই উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

তাপপ্রবাহ কমলেও গরম বেশি, রোববার ভারী বৃষ্টির আভাস

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, রোববার বৃষ্টির আভাস

ঢাকাবাসীর জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

তাপমাত্রার পারদ আজ আরো বাড়তে পারে

তাপপ্রবাহে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

দূষিত বাতাসে ঢাকার অবস্থান আবারও শীর্ষ দশে, তালিকার শীর্ষে দিল্লি

বৃষ্টি নেই, বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা

সিলেট ও ময়মনসিংহে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা