হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দেশজুড়ে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৪ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্র (২৬ জুন) ও শনিবার (২৭ জুন) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে এবং সপ্তাহের শেষ দিকে তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসআর

ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

৫৮ মিলিমিটার বৃষ্টিতেই চরম ভোগান্তিতে রাজধানীবাসী

বৃষ্টির স্বস্তি ক্ষণস্থায়ী, ৫৮ মিলিমিটারেই ডুবল ঢাকার সড়ক

মৌসুমি বায়ুর প্রভাবে তিন বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে

গরমের দাপট কমে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে

টানা পাঁচ দিন সারা দেশে বৃষ্টির আভাস

বৃষ্টিতে একধাক্কায় দুই ডিগ্রী তাপমাত্রা কমে রাজধানীর জনজীবনে স্বস্তি