হোম > প্রকৃতি ও পরিবেশ

কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

চার বন্দরের সংকেত প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

রোববার দেশের তিনবিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সন্ধ্যা পর রাজধানীতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে।

রোববার রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ তিন বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর রাজধানীতেও ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সোমবার থেকেই সারাদেশেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও এরপর একেবারেই বৃষ্টি কমে যাবে। তবে রোববারের তুলনায় সোমবার রাজধানীতে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও বিহারের স্থল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই দেশের দুইদিন ধরে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।

সংস্থাটির দেওয়া তথ্য মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ কুড়িগ্রামের রাজারহাটে ১২৩ এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে গত কয়েকদিনের তুলনায় সোমবার সারাদেশের আবহাওয়া অনেকটাই শুস্ক থাকতে পারে। এরইমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

ঢাকার বায়ুদূষণ আবার বিশ্বের শীর্ষে, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশের বিভিন্ন বিভাগে পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় লাহোর

আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস

মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, ‘ঝুঁকিপূর্ণ’ পাকিস্তান

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে