হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস

আমার দেশ অনলাইন

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বা ট্রেস পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল ভোর ৫টা ৩২ মিনিটে সূর্যোদয় হবে।

এসআর

লঘুচাপে উত্তাল সাগর, আগাম সতর্কতা জারি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আফ্রিকা মহাদেশ পৃথক হয়ে গঠিত হবে নতুন মহাসাগর

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

৪৭ বছরে গলেছে ১২.৫ ট্রিলিয়ন টন বরফ

লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা থাকলেও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর

চার অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ভূগর্ভে কণার সংকেত

খাবার পৌঁছে দেবে রোবট