হোম > প্রকৃতি ও পরিবেশ

১৭ জেলায় শৈত্যপ্রবাহ কবে থেকে কমবে, জানাল আবহাওয়া অফিস

আতিকুর রহমান নগরী

দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল শুক্রবার থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলিসিয়াস বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ফের ১৫ জেলায় তাপদাহ, তীব্র গরমে ছটফট করছে মানুষ

দেশে টানা কয়েক দিন তীব্র গরম থাকতে পারে

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই

পহেলা বৈশাখে ৫ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

টানা তাপপ্রবাহে গরম বাড়বে

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ফের তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

সারা দেশে কমবেশি বৃষ্টি থাকবে আজ, তাপমাত্রা বাড়বে কাল থেকে