হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের মধ্যে দুই জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

আতিকুর রহমান নগরী

দেশের দুই জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে এবং কৃষিখাতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম