হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকাবাসীর জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সারা দেশে গত কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে তাপমাত্রা নিয়ে ঢাকাবাসীকে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরো বাড়ার ইঙ্গিত রয়েছে।

শুক্রবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই দাবদাহ থেকে শিগ্‌গির মুক্তি মিলছে না, বরং আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা আরো চড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ হওয়ার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ফলে অস্বস্তি কয়েক গুণ বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দাবি, শুক্রবার এই তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হতে পারে।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সুখবর নেই বললেই চলে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ঠিকই, কিন্তু তাতে রোদের তেজ কমার সম্ভাবনা খুব কম।

দেশের অন্যান্য অঞ্চলের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের কয়েকটি অঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

অবশ্য দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও হতে পারে।

এদিকে, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের কিছু নদীবন্দরকে সতর্ক করা হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুরের পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আষাঢ়ের তীব্র ভ্যাপসা গরমে রাজধানীতে বৃষ্টি, জনজীবনে স্বস্তি

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকায় আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

আষাঢ়ের শুরুতে উষ্ণবৃষ্টি ভ্যাপসা গরম ছড়াচ্ছে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আষাঢ়ের প্রথম দিন আজ, বর্ষার সুরে প্রকৃতি মাতোয়ারা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ভারী বর্ষণের শঙ্কাও

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস