হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আতিকুর রহমান নগরী

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭টি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও।

রোববার সকাল ৫টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব জেলায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় উপকূলঘেঁষা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দিনের দ্বিতীয় ভাগে (সন্ধ্যা পর্যন্ত) আরো বিস্তৃত এলাকায় ঝড়বৃষ্টি দেখা দিতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সারা দেশে বজ্রবৃষ্টি ও ভারি বৃষ্টিপাতের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কৃষক, মৎস্যজীবী ও খামারিদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে ঝড়বৃষ্টি বা জলাবদ্ধতা থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

কাল থেকে টানা ভারী বৃষ্টির আভাস

তাপমাত্রা কমে বাড়ছে বৃষ্টির প্রবণতা

তাপপ্রবাহের মাঝেই উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

তাপপ্রবাহ কমলেও গরম বেশি, রোববার ভারী বৃষ্টির আভাস

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, রোববার বৃষ্টির আভাস

ঢাকাবাসীর জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

তাপমাত্রার পারদ আজ আরো বাড়তে পারে

তাপপ্রবাহে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

দূষিত বাতাসে ঢাকার অবস্থান আবারও শীর্ষ দশে, তালিকার শীর্ষে দিল্লি

বৃষ্টি নেই, বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা