হোম > প্রকৃতি ও পরিবেশ

২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

দেশের ২০টি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এএম

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে

গরমের দাপট কমে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে

টানা পাঁচ দিন সারা দেশে বৃষ্টির আভাস

বৃষ্টিতে একধাক্কায় দুই ডিগ্রী তাপমাত্রা কমে রাজধানীর জনজীবনে স্বস্তি

আষাঢ়ের তীব্র ভ্যাপসা গরমে রাজধানীতে বৃষ্টি, জনজীবনে স্বস্তি

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকায় আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

আষাঢ়ের শুরুতে উষ্ণবৃষ্টি ভ্যাপসা গরম ছড়াচ্ছে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস