হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টির পূর্বাভাস রাজধানীতে, কমবে তাপমাত্রা

আতিকুর রহমান নগরী

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে।

বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ ছিল।

শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল (রোববার) সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম