হোম > প্রকৃতি ও পরিবেশ

দিন-রাতের তাপমাত্রা কমবে, বাড়বে শীত

আতিকুর রহমান নগরী

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা আজ সামান্য কমতে পারে। একই সঙ্গে বাড়তে পারে শীত। গতকাল রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। তবে আবহাওয়া থাকবে শুষ্ক।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম