হোম > প্রকৃতি ও পরিবেশ

টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসির ভূমিকা অনন্য

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান বলেন যে, দক্ষ কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলে টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

কৃষি ভবনস্থ সেমিনার হলে ১৬ অক্টোবর তারিখে সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান আরো বলেন যে, দেশের অর্থনীতির মেরুদন্ড হলো কৃষি। কৃষি ছাড়া দেশের অর্থনীতি ব্যবস্থা কখনই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আর এ কৃষি ব্যবস্থাপনাকে টেকসইরূপে গড়ে তোলার ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএডিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ, সুষম নন- ইউরিয়া সার এবং সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিএডিসি’র রয়েছে এক উজ্জ্বল অধ্যায়। সংস্থার কার্যক্রমের ব্যাপকতা, ধরণ পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু হিসেবে বিএডিসিকে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, আন্তরিকতা ও অধিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্ম সম্পাদনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এক অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত হয়েছিল।

তিন দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবারে একসঙ্গে মাঠে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এসব দল।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম