হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৬৭। সোমবার সকাল পৌনে ৯টার দিকে বিশ্বে বায়ুদূষণে নবম স্থানে আছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো। ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

এ ছাড়া ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান প্রদেশ এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুনের স্কোর ১৭৪ এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৩। আর নবম স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ১৬৭।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (২১৯), মাদানি অ্যাভিনিউর বেস এইজ ওয়াটার (১৮৪) ও পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮২)।

আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

সিলেট ও ময়মনসিংহে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

কেমন থাকবে রাজধানীর আবহাওয়া

তিন অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশে বেড়েছে বজ্রপাত, দেড় দশকে সাড়ে চার হাজার মৃত্যু

দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সাগরে লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস