হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের দুই অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চলতি সপ্তাহজুড়ে সারা দেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় গরম বাড়বে। তবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

সাগরে লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

এ বছর গরম কত দিন স্থায়ী হতে পারে?

তাপপ্রবাহের পর সারা দেশে বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

পহেলা বৈশাখে দেশের ৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫

তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে