হোম > প্রকৃতি ও পরিবেশ

সাগরে লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

এ বছর গরম কত দিন স্থায়ী হতে পারে?

তাপপ্রবাহের পর সারা দেশে বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

পহেলা বৈশাখে দেশের ৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫

তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

ফের ১৫ জেলায় তাপদাহ, তীব্র গরমে ছটফট করছে মানুষ