হোম > প্রকৃতি ও পরিবেশ

স্বস্তির বৃষ্টি রাজধানীতে

আতিকুর রহমান নগরী

ছবি: এএফপি

টানা কয়েকদিন ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে।

এদিকে কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে।

শনিবার দুপুরে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি।

রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্রগরম অনুভব করছে নগরবাসী। তাপমাত্রা ছাড়িয়েছিল ৩৭ ডিগ্রি। ঈদের ছুটি থাকায় কিছু ভোগান্তি কমও হলেও নগরের স্থায়ী বাসিন্দাদের দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টির ছোঁয়ায় আজ অনেকটা স্বস্তি ফিরে এসেছে শহরজুড়ে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চাট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম