হোম > প্রকৃতি ও পরিবেশ

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

আতিকুর রহমান নগরী

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ছয় ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়াও শুষ্ক থাকতে পারে।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস

মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, ‘ঝুঁকিপূর্ণ’ পাকিস্তান

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

মার্চের শুরু থেকে বাড়বে গরম

ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর