হোম > প্রকৃতি ও পরিবেশ

৬ জেলায় ঝড়ের আভাস

আমার দেশ অনলাইন

দুপুরের মধ্যে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকায় ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৫ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

আগামী ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

আগামী কয়েক দিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

বাড়ছে ঢাকার তাপমাত্রা, বৃষ্টির আভাস

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস