হোম > প্রকৃতি ও পরিবেশ

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আজ ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশেই রাত-দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস । গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে।

রমজানের বাকি সময় কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই

রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ভোটের দিনের আবহাওয়া কেমন থাকবে

সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

দেশে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, চার জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

সারা দেশে শুষ্ক আবহাওয়া, ভোরে কিছু এলাকায় কুয়াশার পূর্বাভাস