হোম > প্রকৃতি ও পরিবেশ

শীতে জবুথবু পঞ্চগড়, জনজীবন ব্যাহত

ডেস্ক রিপোর্ট

তীব্র শীত জেঁকে বসেছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়। একদিনের ব্যবধানে তাপমাত্রা দুই অঙ্ক নেমেছে। শুক্রবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি।

গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড ঠান্ডার কারণে কাজের জন্য বের হতে পারছেন না তারা।

অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। এর মধ্যে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বয়স্ক। ঠান্ডায় যারা বেশি অসুস্থ, শুধু তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। কয়েকদিন ধরে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে যে ৮ জেলায়

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

এত কম বৃষ্টিপাত দেখা যায়নি এক দশকেও