হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫ শতাংশ। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

যে ১৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দুপুরের মধ্যে শক্তিশালী ঝড়-বৃষ্টির আভাস

চলতি মাসে আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ

বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ঝড়ের শঙ্কা

ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী, উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ

বৃষ্টি কমে সারা দেশে তাপদাহের পূর্বাভাস, ভ্যাপসা গরম বাড়বে