হোম > প্রকৃতি ও পরিবেশ

আফতাবনগরে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় ৩ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগরের আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে বুধবার পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরউদ্দিন আহাম্মদ।

“বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২”-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

এছাড়াও ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত