হোম > প্রকৃতি ও পরিবেশ

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আতিকুর রহমান নগরী

আগামী ৫ দিন সারাদেশে তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে, আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া কোথাও কোথাও ঘন কুয়াশাও পড়তে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিন শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বলোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

বৃষ্টি কমে বাড়তে পারে ভ্যাপসা গরম

বৃষ্টি কমতেই অস্বস্তিকর গরম, ফের লঘুচাপ

আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে

মৌসুমি বায়ুর সক্রিয়তা, কবে থেকে বৃষ্টি বাড়বে জানাল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ুর সক্রিয়তায় আবারো বৃষ্টি বাড়বে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

বর্ষা বিদায় নেয়নি, ২১ আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি

চার বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারা দেশে ভারি বর্ষণের পূর্বাভাস