হোম > প্রকৃতি ও পরিবেশ

৩ বিভাগ ছাড়া সারা দেশে কমবে বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

আজ রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সারা দেশে বৃষ্টিপাত কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গতকাল শনিবার সকালে পরবর্তী ৪৮ ঘণ্টা এ তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি আরো উন্নত হতে পারে বলে আমার দেশকে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।

শনিবার নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (শনিবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দেশের অন্যান্য এলাকায় বিচ্ছিন্নভাবে কমবেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারী বৃষ্টিপাত এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতিভারী বৃষ্টিপাত বলে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম